রায়হান হত্যাকান্ড : পুলিশ বা জনগন কেউই আইনের উর্ধ্বে নয়, সকল আসামী ধরা পড়বে-ডিআইজি

October 25, 2020,

স্টাফ রিপোর্টার॥ পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ রায়হান হত্যাকান্ড প্রসঙ্গে বলেছেন ‘পুলিশ বা জনগন কেউই আইনের উর্ধ্বে নয়, যারাই হত্যাকান্ডের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে- এরই মধ্যে যারা এই কর্মকান্ডের সাথে জড়িত ছিল তাদের সাসপেন্ড করা হয়েছে, মামলা হয়েছে। পর্যায় ক্রমে সকল আসামী ধরা পড়বে। মৌলভীবাজারে পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিআইজি।
২৪ অক্টোবর শনিবার রাতে মৌলভীবাজার শহরে মহেশ্বরী পূজা মন্ডপ পরিদর্শন করেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ ।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমদ, মৌলভীবাজার পৌরসভা মেয়র ফজলুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
মহেশ্বরী পূজা মন্ডপে উৎসব মূখর পরিবেশে দর্শনার্থীদের উপস্থিতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন ডিআইজি। এ সময় তিনি আরো বলেন দূর্গোসবকে সার্বজনীন করতে জেলার প্রতিটি পূজা মন্ডপে সবার সহযোগীতায় কাজ করছে পুলিশ। শান্তি পূর্নভাবে পূজা শেষ হবে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় এস আই আকবর দেশে আছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ডিআইজি বলেন এই মামলাটি পিবিআই তদন্ত করছে। তারা বিষয়টির গভীরে গিয়ে তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com