জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পুরষ্কার বিতরণ

October 27, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২০ এর পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৭ অক্টোবর মঙ্গলবার সকালে এম সাইফুর রহমান অডিটরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় পুরস্কার ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি কলেজের অধ্যক্ষ ড. মোঃ ফজলুল আলী, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আজিজুর রহমান, সিভিল সার্জন ডাঃ তউহীদ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলাকে সাফল্যমন্ডিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। যুগের সাথে তাল মিলিয়ে সুন্দর জীবন এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি সহজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়তে প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের কোন বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com