ইংল্যান্ডের কাউন্সিলর মর্তুজার সাথে শেরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়

October 31, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইংল্যান্ডের কাউন্সিলর মনুমুখ ইউনিয়নে প্রবাসীমর্তুজা মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৩০ অক্টোবর রাতে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময়সভার অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মোঃ শিহাবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ এর সঞ্চালনায় প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের কাউন্সিলর প্রবাসী মোঃ মর্তুজা মিয়া।

বক্তব্যে তিনি বলেন আমি দেশকে ভালোবেসে দেশের মানুষের মায়ার টানে দেশে ছুটে এসেছি। আগামী ইউনিয়ন নির্বাচনে আমি ২নং মনুমুখ ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী। ইউনিয়নে সকল মানুষের কল্যাণে অসহায় নিপীড়িত মানুষের পাশে থেকে চেয়ারম্যানহিসেবে সেবা প্রদান করতে চাই।

তিনি আরও বলেন-বন্যা কবলিত  মানুষের কল্যাণে তহবিল, মাদকমুক্ত সমাজ গড়তে ইউপির অন্তর্ভুক্ত প্রত্যেকটা এলাকারছেলেমেয়েদের খেলাধুলার বিভিন্ন মাধ্যম গড়ে তোলা, খেলার মাঠ, গার্লস স্কুল, গরীব অসহায় মানুষের জন্য এম্বুলেন্স সেবাপ্রদান সহ মানুষের কল্যাণে ও বিভিন্ন সুরক্ষায় কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সহসভাপতি কাঞ্চন ভৌমিক ও আব্দুস সামাদ আজাদ, যুগ্ম-সাধারণসম্পাদক শেখ সাহেদ মিয়া,যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মাছুম আহমেদ রোমান, দপ্তর ও প্রকাশনা সম্পাদক আবুল হোসেন, কোষাধ্যক্ষ জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক রিপন মিয়া, সহ-প্রচার সম্পাদক কয়েছ মিয়া,

কার্যনির্বাহী সদস্য মোঃ ফাহাদ আহমদ, শাহাবুদ্দিন আহমদ, সদস্য জালাল আহমেদ, সাম্মু চৌধুরী, আলামিন কবির সোহাগ, মামুনুর রশীদ মাছুম সদস্য আব্দুর রহমান পারভেজ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লন্ডন প্রবাসী (ব্যাংকার) ওয়ালেদ মিয়া, সিপিএম মৌলভীবাজার এর সহসভাপতি গাজীআবেদ, সৌদি প্রবাসী গাজী কামাল, ব্যবসায়ী মোজাহিদ মিয়া, নুরুল ইসলাম, নিজাম উদ্দিন, মশহুদ মিয়া সহ অনেকেই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com