মারজান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার॥ জাক জমক পূর্ণ আয়োজনে উদ্বোধন হলো মারজান স্মৃতি সুলতানপুর ফুটবল টুর্নামেন্ট ২০২০।
৩১ অক্টোবর শনিবার মৌলভীবাজার সরকারি কলেজ স্টেডিয়ামে ৮টি দল নিয়ে উক্ত টুর্নামেন্ট উদ্ধোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইলেকট্রনিক মিডিয়া জার্ণলিষ্ট এসাসিয়েশন এর সভাপতি এডভোকেট রাধাপদ দেব সজল, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাহবুব ইজদানি ইমরান, জেলা ফুটবল এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক তনজু খান, ক্রীড়া ব্যাক্তিত্ব আমিনুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সারওয়ার মজুমদার ইমন, জেলা ক্রিকেট কোচ রাসেল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান শাওন, শাহিন মাহমুদ, মশিউর রহমান জসিম, মাকসুদ আশরাফ রুহেল, গ্রীন বয়েজ ক্লাবের আয়োজনে এই টুর্নামেন্ট বেশ রঙিন আয়োজনে শুরু হয়। সার্বিক ব্যাবস্থাপনায় সোহেল আহমেদ ও মিডিয়া পার্টনার এম সি এস মৌলভীবাজার।



মন্তব্য করুন