৪৫ লক্ষ টাকা ব্যায়ে মৌলভীবাজার পৌরসভায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে উন্নয়ন কাজ শুরু

November 2, 2020,

স্টাফ রিপোর্টার॥ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে মৌলভীবাজার পৌরসভার কাজিরগাঁও এলাকায় রাস্তা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে।
২ নভেম্বর সোমবার দূপুরে ৪৫ লক্ষ টাকা ব্যায়ে রাস্তা উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, নারী কাউন্সিলর শিল্পী বেগম, একলিমুর রহমান, সুন্দর মিয়া, মারুফ আহমদ, সরওয়ার মজুমদার ইমন সহ অন্যন্যরা। রাস্তা উন্নয়ন কাজ আগামী ১ মাসের মধ্যে শেষ হবে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com