কুলাউড়ায় সিএনজি অটোরিক্সা ও টমটম চালকদের মধ্যে সংঘর্ষ, গাড়ি ভাংচুর, আহত ১০

November 4, 2020,

এউচ ডি রুবেল॥ মৌলভীবাজারে কুলাউড়ায় সিএনজি অটোরিক্সা ও টমটম চালকেদের মধ্যে থেমে থেমে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় অন্তত ২৭টি গাড়ী ভাংচুর করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
৪ নভেম্বর বুধবার দূপুরে কুলাউড়া থানার সামনে সিএনজি অটোরিক্সা চালক ও মালিক সমিতির মানব বন্ধন চলাকালে টমটম চালকদের সাথে কথাকাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ঘটনা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ জানায়, শহরে টমটম রিক্সা না চালানোর দাবিতে মানব বন্ধন করছিল সিএনজি অটোরিক্সা চালকরা। এ সময় টমটম নিয়ে যাবার সময় সিএনজি চালকরা হামলা চালায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com