হলদে পাখি সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভায়

November 5, 2020,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ গার্লস গাইডস এসোসিয়েশনস সিলেট অঞ্চলের উদ্যোগে হলদে পাখি সম্প্রসারণ কর্মসুচি বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গার্লস গাইডস এসোসিয়েশনস সিলেট অঞ্চলের কমিশনার বাবলী পুরকায়স্থ সভাপতিত্বে এবং সিলেট অঞ্চলের প্রশিক্ষক সুফিয়া বেগমের পচিালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুর রহমান,জেলা শিক্ষাঅফিসার মোঃ ময়নূল হক, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গার্লস গাইডস এসোসিয়েশনস সিলেট জেলা কমিশনার শাহনাজ আফরিন রুজী।
বক্তব্য রাখেন বাংলাদেশ গার্লস গাইডস এসোসিয়েশনস মৌলভীবাজার জেলা কমিশনার বেগম নূরজাহান সুয়ারা, প্রধান শিক্ষক রোহেনা আক্তার,সেলিনা বেগম, অভিবাবক সাবিনা আক্তার, মাধুরী মজুমদার,রোকেয়া মাহবুব চৌধুরী প্রমুখ। সভায় জেলা প্রশাসন,প্রাথমিক শিক্ষা প্রশাসন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিক ও বিদ্যালয়ের অভিভাবকগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com