মৌলভীবাজারে  হঠাৎ জেঁকে বসেছে শীত

November 7, 2020,

সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজার পুরো জেলা জুড়ে শীত জেঁকে বসেছে। প্রকৃতিতে বইছে মৃদু শৈত্য প্রবাহ।  শৈত প্রবাহের কারনে বেশ শীত অনুভূত হচ্ছে।

৫ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে হঠাৎ করে প্রচুর কুয়াশায় আচ্ছন্ন হয় মৌলভীবাজার। সাথে শীতেরও কমতি ছিলো না।

শ্রীমঙ্গল আবওহাওয়া অফিস সূত্রে জানা যায়, রাত ১২ টায়  তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬. ২ ডিগ্রি সেলসিয়াস ও সকাল ৯ টায় ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস।

শহরের বাসিন্দা আবু সায়েম নাসির বলেন, শীতের জন্য আগাম কোনো প্রস্তুতি ছিলো না। হঠাৎ গতকাল থেকে প্রচুর শীত পড়েছে। খুবই কষ্ট হচ্ছে।

শীতের প্রকোপে নিম্ন আয়ের মানুষদের পোহাতে হচ্ছে দুর্বিষহ পরিস্থিতি। সন্ধ্যার পর দেখা যায়, অকারণে শহরের কেউই বাইরে নেই। শীতের কারনে খুব তাড়াতাড়ি নিজ নিজ বাসায় চলে যান সবাই।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, মৃদু শৈত্য প্রবাহের কারনেও শীত বেড়েছে। কয়েকদিনের মধ্যে শীত আরো বাড়বে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com