করোনা ভাইরাস সংক্রমণের ও সেকেন্ড ওয়েভ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও মাস্ক বিতরণ

November 10, 2020,

স্টাফ রিপোর্টার॥ করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিতে একযোগে মৌলভীবাজার জেলা সদর এবং সকল উপজেলায় সচেতনতামূলক কর্মসূচি ও মাস্ক বিতরণ করা হয়।
আসন্ন শীতে করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ প্রতিরোধে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসানের নির্দেশনায় ৯ নভেম্বর সোমবার মৌলভীবাজার জেলা সদর এবং সকল উপজেলায় একযোগে সচেতনতামূলক কর্মসূচি পালন ও মাস্ক বিতরণ করা হয়েছে।
মৌলভীবাজার জেলা সদরে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও মাস্ক বিতরণে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। সকল উপজেলায় একযোগে সচেতনতামূলক কার্যক্রম ও মাস্ক বিতরণ কর্মসূচি পরিচালনা করেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং সহকারী কমিশনার (ভূমি)গণ।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার মীর নাহিদ আহসান বলেন, করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মৌলভীবাজার জেলার সকলের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন, মৌলভীবাজার দৃঢ়প্রতিজ্ঞ এবং অত্যন্ত তৎপর। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জেলা প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করবে। তবে তার পূর্বে সবার মাঝে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে যাতে সবাই স্বেচ্ছায় সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলেন। সকলের সম্মিলিত চেষ্টায় মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে জেলা প্রশাসক দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com