কুলাউড়ায় স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

November 10, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় স্বামীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে কাজলি রানী দাস (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার ১০ নভেম্বর সন্ধ্যায় ওই গৃহবধূ নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি উপজেলার বরমচাল ইউনিয়নের পশ্চিম সিংগুর এলাকার অসিত কুমারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে অসিত কুমারের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়। ঝগড়ার পর সন্ধ্যায় বাড়ির লোকজনের অজান্তে কাজলি রানী দাস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com