নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সপ্তাহ ২০২০

November 12, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের উপকারভোগীদের সমন্বয়ে গঠিত ‘পুষ্টি দল’ এবং ‘পুরুষ দল’ এর সাথে উঠান বৈঠকে মাধ্যমে নারী ও শিশু নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, তানিয়া সুলতানা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার লেডিস ক্লাব সভাপতি কবিতা ইয়াসমীন।
সভায় উপস্থিত ছিলেন কাজী আলম, ম্যানেজার প্রোগ্রাম কো-অডিনেশন, শফিক রহমান, জেন্ডার ফোকাল পার্সন এবং আব্দুল মালেক, সূচনা কর্মসূচি ও অন্যান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com