নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সপ্তাহ ২০২০ উঠান বৈঠক

November 12, 2020,

স্টাফ রিপোর্টার॥ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জেলা প্রশাসন, মৌলভীবাজার কর্তৃক গৃহীত সচেতনতামূলক কর্মসূচি ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সপ্তাহ ২০২০’ এর তৃতীয় দিনে ১২ নভেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে দক্ষিণ জগন্নাথপুর গ্রামে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক, মৌলভীবাজার ও দক্ষিণ জগন্নাথপুর গ্রাম উন্নয়ন সমিতির আয়োজনে উঠান বৈঠক আয়োজিত হয়েছে।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) এবং মোঃ মামুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ হাসান।
উঠান বৈঠকে প্রধান অতিথি এবং সভাপতি গ্রামের মানুষের সাথে উন্মুক্ত আলোচনা করেন, তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন এবং তা সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়া এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের মাঝে সচেতনতা সৃষ্টিতে মূল্যবান বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com