বড়লেখায় কালেক্টরেট  সহকারীদের কর্মবিরতি প্রশাসনে অচলাবস্থা : জনদুর্ভোগ

November 18, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় কালেক্টরেট সহকারীদের পূর্ণদিবস কর্মবিরতিতে গত ৪ দিন ধরে উপজেলা প্রশাসনে অচলাবস্থা বিরাজ করেছ। ভুমি সংক্রান্ত কাজে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা লোকজন উপজেলা ভুমি অফিসে গিয়ে কাজ না করেই ফিরে যাচ্ছেন। পদোন্নতিসহ ৭ দফা দাবী আদায়ের আন্দোলনের ৪র্থ দিন বুধবারও উপজেলা প্রশাসনের কালেক্টরেট সহকারীরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মবিরতি সমাবেশে বক্তব্য রাখেন ইউএনও অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর অর্চনা রাণী দত্ত, অফিস সহকারী প্রতাপ চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান হিসাব সহকারী মো. সেলিম রেজা, ভুমি অফিসের নাজির কাম-প্রধান সহকারী তপন শর্ম্মা, অফিস সহকারী মো. এনামুল হক, অনিন্দ্য দাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com