রাজনগরে ভূমি অফিসের কর্মচারীদের কর্মবিরতি

November 19, 2020,

রাজনগর প্রতিনিধি॥ পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের ৩য় শ্রেণির কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন।

১৮ নভেম্বর বুধবার সকাল থেকে এই দুই অফিসে কর্মরত কর্মচারীরা জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে অবস্থান করছেন। আন্দোলনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত অফিস সুপার মোঃ ইসমাইল, সিএ কাম ইউডিএ মোঃ ইকতার আলী, সার্টিফিকেট সহকারী মিঠুলাল দাশ, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক বিজয় রুদ্র পাল, নামজারি সহকারী তানভীর সুলতান, সার্টিফিকেট সহকারী শারমিন আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com