কুলাউড়ায় গাঁজাসহ মাদক কারবারি আটক

November 20, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ শাহিন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর দুপুরে পৌর শহরের দক্ষিণ জয়পাশা গ্রামের কুখ্যাত মাদক কারবারি পলাতক আসামি আবু বক্করের বসত ঘর থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাহিন মিয়া মধ্য জয়পাশা এলাকার মান্নান মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, থানার এসআই কানাই লাল চক্রবর্তী, এএসআই মো. নাজমুল হোসেন সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি শাহিন মিয়াকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে শুক্রবার ২০ নভেম্বর মৌলভীবাজার আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com