মুরগির ধান খাওয়ার ওজুহাত দেখিয়ে সন্ত্রাসী হামলায় ১ জন গুরুত্বর আহত

November 22, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের সুনাপুর গ্রামে মুরগির ধান খাওয়ার ওজুহাত দেখিয়ে সন্ত্রাসী হামলায় হেলাল মিয়া নামের এক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছেন।
এ বিষয়ে হেলাল মিয়া মৌলভীবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজেষ্ট্রিট আদালতে পিটিশন মামলা দায়ের করেন। মামলার অভিযোগে উল্লেখ করেন একই এলাকার আলা উদ্দিনের পুত্র জাকির হোসেনের ধান ক্ষেত তার বাড়ির পাশে। তারা দীর্ঘদিন ধরে বসতভিটা থেকে উচ্ছেদ করার পায়তারায় লিপ্ত রয়েছে। গত ১৬ নভেম্বর তার বাড়িতে প্রবেশ করে হাল্লা চিৎকার বলে, তার মুরগি নাকি তার ধানক্ষেতের ধান খেয়ে ফেলেছে। এ বিষয়ে জবাব দেওয়ার পূর্বেই, জাকির হোসেন সহ আরও কয়েকজন হাতে থাকা দা দিয়ে হামলা চালিয়ে শুরুতর আহত করেন তাকে। অন্যান্য আসামীরা তাদের হাতে থাকা লোহার রড, জি,আই, পাইপ, কাঠের বর্গা দ্বারা তাকে এলোপাথাড়ী মারপিঠ করতে থাকে। এতে আমার শরীরের নানা স্থানে লীলা ফুলা জখম হয়। তার চিৎকারে এলাকাবাসী এসে হামলাকারীদের বাধা দেন।
পরে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতলে নিয়ে ভর্তি করান ১৬ নভেম্বর। পর দিন ১৭ নভেম্বর ২০২০ ইং পর্যন্ত চিকিৎসা গ্রহণ করি।
পরে তিনি গত ১৮ নভেম্বর মৌলভীবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজেষ্ট্রিট আদালতে ১৪ জনের নাম উল্লেখ করে পিটিশন মামলা দায়ের করেন। আসামীরা হলেন জাকির হোসেন (৩৫), আলা উদ্দিন (৫০), ছমর উদ্দিন (৪৫), লাল উদ্দিন (৪০), নূর মিয়া (৩৫), ছায়েদ মিয়া (৩৮) ছাদ্দাম হোসেন (৩২), আলী হোসেন (২২), দেলোয়ার হোসেন (৩০), দিলদার হোসেন (২৫), বাছু মিয়া (৪০), মছব্বির মিয়া (৩২), জহিরুল মিয়া (৩০) আনোয়ারা মিয়া (২২)।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com