গার্লস গাইডসের উদ্যোগে বিজ্ঞ পাখি  কর্মশালা ও সনদ বিতরণ 

November 22, 2020,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ গার্লস গাইডস এসোসিয়েশনস সিলেট অঞ্চলের উদ্যোগে হলদে পাখি সম্প্রসারণ কর্মসুচি আওতায়  বিজ্ঞ পাখি মৌলিক প্রশিক্ষন কোর্স অনুষ্ঠিত হয়েছে।

২২ নভেম্বর রোববার বিকেলে ৫দিন ব্যাপি বিজ্ঞ পাখি মৌলিক প্রশিক্ষন কোর্সের সমাপনি অনুষ্ঠান  শিশু সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গার্লস গাইডস এসোসিয়েশনস সিলেট অঞ্চলের কমিশনার বাবলী পুরকায়স্থ সভাপতিত্বে এবং সিলেট অঞ্চলের প্রশিক্ষক সুফিয়া বেগমের পচিালনায় বিজ্ঞ পাখি মৌলিক কোর্সের সনদ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে। সম্মানিত অতিথি ছিলেন মৌলভীবাজার মহিলা সমিতির সভানেত্রী কবিতা ইয়াসমিন,জেলা শিক্ষাঅফিসার মো: ময়নূল হক,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।

বক্তব্য রাখেন বাংলাদেশ গার্লস গাইডস এসোসিয়েশনস মৌলভীবাজার জেলা কমিশনার বেগম নূরজাহান সুয়ারা,মাধুরী মজুমদার,রোকেয়া মাহবুব চৌধুরী প্রমুখ। বিজ্ঞ পাখি মৌলিক প্রশিক্ষন কোর্সে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০জন বিজ্ঞ পাখি অংশ গ্রহন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

১টি মন্তব্য “গার্লস গাইডসের উদ্যোগে বিজ্ঞ পাখি  কর্মশালা ও সনদ বিতরণ ”

  1. হলদে পাখী সম্প্রসারণ কর্মসূচীর আওতায় বিজ্ঞ পাখী মৌলিক প্রশিক্ষন কোর্স সমাপ্ত হয়েছে জেনে খুবই খুশি হলাম। এতে ৪০ জন বিজ্ঞ পাখী অংশ গ্রহন করেছেন জেনে একটু খটকা লাগল আসলে বিজ্ঞ পাখী বলতে কি বুজানো হয়েছে তার কোন উল্লেখ নাই , আমরা জানতে পারলাম কারা উপস্থিত ছিলেন, অতিথি কাহারা ছিলেন তা ও জানতে পারলাম কিন্তু এই সংবাদ পড়ে ইহার আসল শিক্ষণীয় বিষয় বস্তু কি ছিল এবং পাঠক বৃন্দ এই সংবাদ থেখে কি মেসেজ পেল জানা গেলনা । আমি মনে করি এই সংবাদের আসল উদ্যেস্য ফুটে উঠে নাই ।

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com