শহরের কুসুমবাগ এলাকা থেকে ৪০ পিছ ইয়াব সহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সহরের কুসুমবাগ এলাকার রাস্তার দক্ষিন পাশে মধুবন হোটেল এন্ড সুইট মিট দোকানের সামনে থেকে ৪০ পিছ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
২৩ নভেম্বর সোমবার মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক ও পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মোঃ বদিউজ্জামান এর সার্বিক তত্বাবধানে এসআই, তোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাদক ব্যবসায়ী সহিদ মিয়া (৩৮), পিতা- মৃত আব্দুল হাশেম, সাং-গোবিন্দশ্রী। এসআই, তোফাজ্জল হোসেন এজাহার দায়ের করে আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়।
উল্লেখ্য যে, ইতোপূর্বে মাদক সহ গ্রেফতার হওয়ায় তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানার মামলা নং- ১৭, তারিখ- ২৩/০১/২০২০ ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর টেবিল ১০ (ক), ২। মৌলভীবাজার মডেল থানার মামলা নং-২৬, তারিখ-২৮/০৪/২০১৯ ইং, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর টেবিল ১০ (ক) বিজ্ঞ আদালতে বিচারাধীন।



মন্তব্য করুন