শেরপুরে ইয়াব সহ মাদক বিক্রেতা সুমন গ্রেফতার

November 23, 2020,

শেরপুর প্রতিনিধি॥ মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকার হামেরকোনা গ্রাম থেকে ১৮ পিছ ইয়াবা ট্যাবলেট সহ একাধিক মাদকমামলায় জড়িত সুমন মিয়া নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানা নিয়ন্ত্রিত শেরপুর পুলিশফাঁড়ি পুলিশ।

রবিবার ২২ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে হামরকোনা গ্রামের সাহেব আলীর দোকানেরসামনে থেকে তাকে গ্রেফতার করে।

জানা যায়, বেশ কিছুদিন ধরে সদর উপজেলার শেরপুরবাজার এলাকায় একটি শক্তিশালী মাদকদ্রব্য বিক্রেতা সিন্ডিকেট গড়েছে।এমনকি সিন্ডিকেটের মাধ্যমে হামরকোনা সহ বিভিন্ন এলাকায় তাদের অবৈধ কার্যকলাপ চালিয়ে আসছিল।

এমন সংবাদের ভিত্তিতে শেরপুর ফাঁড়ি পুলিশের দায়ীত্বরত এস আই ইফতেখার ইসলাম ও এএসআই মোঃ ইসমাইল সহ সঙ্গীয়পুলিশের একটি দল হামরকোনা গ্রামের বিভিন্ন জাগায় অভিযান চালায়। অভিযানে সদর উপজেলার দাউদপুর গ্রামেরআনোয়ার মিয়ার ছেলে সুমন মিয়া (৩০) গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে পুলিশ ১৮ পিছ ইয়াবা ট্যাবলেটউদ্ধার করে পুলিশ।

শেরপুর পুলিশ ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার ও ১৮ পিছ ইয়াবা উদ্ধারেরসত্যতা স্বীকার করে জানান, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এমনকি মাদক মামলায় তাকে কয়েকবার গ্রেফতারকরাও হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় এজাহার দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com