খলিলপুর ইউনিয়নের ৯ নং ওর্য়াড বিএনপির সন্মেলন অনুষ্ঠিত

November 23, 2020,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের ৯ নং ওর্য়াড বিএনপির কমিটি গঠন করা হয়েছে।

রবিবার ২২ নভেম্বর রাতে সাবেক চেয়ারম্যান এডভোকেট মোস্তফা মিয়া’র বাড়ীতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইসমাইল মিয়া।

প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আবু মিয়া চৌধূরী।উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আমিরুল ইসলাম সাহেদ।

বিশেষ অতিথি ছিলেন ১নং খলিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ মোহাম্মদ সিরাজ,সাধারন সম্পাদক আতাউর রহমান আতা,উপজেলা বিএনপির সদস্য আবুল হোসেন,সাবেক মেম্বার মোঃ আব্দুল আলী,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারন সম্পাদক মোঃ লুৎফুর রহমান,বিএনপি নেতা কয়েছ আহমদ, ৮নং ওর্য়াড বিএনপির সেক্রেটারি মোঃ আব্দুল হক,রব্বান খান,সাবেক মেম্বার আব্দুল কদ্দুছ,মোঃ তালেব উদ্দিন,মোঃ গোলজার মিয়া,জাহাঙ্গীর আলম হাতিম,মিজানুর রহমান নিলু,সিতার মিয়া, মিজানুর রহমান আলাল।

সভায় সর্ব সম্মতিক্রমে মোঃ ফরিদ মিয়া কে সভাপতি,মোঃ গোলজার মিয়া কে সাধারন সম্পাদক  নির্বাচিত করে ৪১ সদস্য ৯ নং ওর্য়াড বিএনপির কমিটি গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com