কুলাউড়া, জুড়ী ও বড়লেখার সাংবাদিকদের নিয়ে পিআইবির বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন

November 25, 2020,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ‘পিআইবি’ কর্তৃক আয়োজিত ও মৌলভীবাজার প্রেসক্লাবের সহযোগিতায় প্রেসক্লাব মিলনায়তনে “সাংবাদিকতায় ৩ দিনের বুনিয়াদী প্রশিক্ষণ” কর্মশালা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার ২৪ নভেম্বর সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে সার্টিফিকেট বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার)।

মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পান্না দত্তের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআইবির কর্মশালা সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন, ড্যাফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক এনায়েতুর রহমান।

তিনদিনের প্রশিক্ষণে অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন বিষয় তুলে আলোচনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ, পিআইবির কর্মশালা সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক এনায়েতুর রহমান।

প্রশিক্ষণ কোর্সে সংবাদ সংগ্রহ, সংবাদ কাঠামো, রিপোর্টিংয়ের ধরন, লেখার ধরন, সংবাদ সম্পাদনা, তথ্য অধিকার আইনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রশিক্ষণে অংশগ্রহণকারী কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার ৩৫ জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com