কুলাউড়ায় ব্যাংক এশিয়ার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

November 30, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় ব্যাংক এশিয়া লিমিটেড এর রবিরবাজার এজেন্ট আউটলেটে ২৯ নভেম্বর রাত ৮টায় কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে ব্যাংক এশিয়ার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। রবিরবাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট নবাব আলী আব্বাস খাঁন। বিশেষ অতিথি ছিলেন পৃথিমপাশা ইউপি চেয়ারম্যান নবাব আলী বাকর খাঁন, রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, বিশিষ্ট চিকিৎসক ডা. মোঃ মনিরুল ইসলাম সোহাগ,মনু মডেল কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মন্নান, এনজিও সংস্থা প্রচেষ্ঠার নির্বাহী পরিচালক নবাব আলী নকী খাঁন, মুরইছড়া চা-বাগানের সত্ত্বাধিকারী নবাব আলী ওয়াজেদ খাঁন বাবু, ব্যাংক এশিয়া মৌলভীবাজার জেলার দায়িত্বরত অফিসার হুমায়ুন আহমেদ মারুফ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার রবিরবাজার আউটলেট শাখার এজেন্ট মোহাম্মদ উস্তার মিয়া, এজেন্ট পার্টনার হাজী মারুফ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আলফু মিয়া, পুর্ণেন্দু দত্ত বিভন, স্বপন কালোয়ার ও কাস্টমার সার্ভিস অফিসার মোঃ সাজু মিয়া প্রমুখ। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্টানের সূচনা করেন সাবেক এমপি নবাব আলী আব্বাস খাঁন। পরে রবিরবাজার ফুড কেয়ার এন্ড পার্টি সেন্টারে নৈশভোজের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com