বড়লেখা পৌর নির্বাচন:  প্রচার প্রচারণায় প্রার্থীদের রাতদিন একাকার

December 24, 2020,

ইমাদ উদ দীন॥  ভোটারদের আগ্রহটা দৃশ্যমান না হলেও বসে নেই প্রার্থীরা। বেশ জোরে সুরে চলছে প্রার্থীদের শেষমুহুর্তের প্রচার প্রচারণা। ভোটারদের মন জয় করতে এখন তারা মরিয়া। অনেকটাই নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের। ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। চাইছেন ভোট।  ভোট যুদ্ধে জয়ী হতে ভোটারদের দিচ্ছেন নানা উন্নয়ন প্রতিশ্রুতির টোপ। নানা কৌশলে নিজেদের পক্ষে ভোটারদের মনগলানোর প্রচেষ্ঠা চালাচ্ছেন।

৩ জন মেয়র প্রার্থীসহ ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী চালাচ্ছেন শেষ মুহুর্তের নির্বাচনী প্রচার প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনেই চলছে তাদের নির্বাচনী গণসংযোগ। চালাচ্ছেন সভা সমাবে, উঠান ও ঘরোয়া বৈঠক। বাদ যাচ্ছেনা  দলীয়,সামাজিক,সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান। সব অনুষ্ঠানেই ধরনা দিয়ে  নিজেদের পক্ষে ভোটারদের সমর্থন,সহযোগিতা ও দোয়া,আর্শিবাদ  চাইছেন। পৌরসভার উন্নয়নে নিজেদের নানা কর্ম পরিকল্পনা তুলে ধরে সবার দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছেন। জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায় প্রথম ধাপে ২৮ ডিসেম্বর ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) এর মাধ্যমে বড়লেখা পৌরসভায় ভোটগ্রহন অনুষ্ঠিত  হবে।

১১ ডিসেম্বর উপজেলা নির্বাচন ও সহকারি রিটার্নিং  কর্মকর্তা প্রতীক বরাদ্দ দেন। প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোট যুদ্ধে মাঠে নামেন  প্রচার প্রচারণায়। নির্বাচনে মেয়র পদে ভোট যুদ্ধে মাঠে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র আবুল ইমাম মো: কামরান চৌধুরী,বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম ও স্বতন্ত্র  মোবাইল ফোন প্রতীকের প্রার্থী সাইদুল ইসলাম। এছাড়া কাউন্সিলর পদে ৩৬ (পুরুষ ও নারী) প্রার্থী  প্রতিদ্বন্ধিতা করছেন। জেলা ও উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় বড়লেখা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৯২০ জন। ৯টি সাধারণ ও ৩টি সংরক্ষিত ও ওয়ার্ডের ভোটগ্রহণের জন্য ১০টি কেন্দ্র ও ৪৩টি ভোটকক্ষ রয়েছে। ভোটের দিন অবাধ,সুষ্ট ও নিরপেক্ষ ভোটদানের পরিবেশ বজায় রাখতে কয়েক ধাপে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বেষ্টনী থাকবে জোরদার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com