ইয়াবা-মদ-গাঁজা ধ্বংস করেছে মৌলভীবাজার জেলা পুলিশ
December 24, 2020,

স্টাফ রিপোর্টার॥ বিভিন্ন সময় জব্দ করা ১০ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।
বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর সকালে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে প্রায় আড়াই হাজার ইয়াবা, সাত’শ লিটার মদ, ১০ কেজি গাঁজা এবং ৫৯ লিটার জসস ধ্বংস করা হয়। যেগুলোর মোট আর্থিক মূল্য আনুমানিক ১০ লক্ষ টাকা।
ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ইয়াবা, গাজা, চোলাই ও জাওয়া মদ। মাদকদ্রব্য ধ্বংসের সময় উপস্থিত ছিলেন জুডিশিয়াল ম্যাজিস্টেট এম মিজবাহ উর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোঃ নাছের রিকাবদার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের পরিদর্শক শরিফুল ইসলাম সহ মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন