খঞ্জনপুর পুর ক্রিকেট লীগের ফাইনাল সম্পন্ন

December 25, 2020,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের খঞ্জনপুর হেল্প সোসাইটির আয়োজনে ক্রিকেট লীগ ফাইনাল ম্যাচ, ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে স্থানীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

সাবেক মেম্বার হাজী বুরহান উদ্দীনের সভাপতিত্বে প্রধানঅতিথি ছিলেন ১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু।বিশেষ অতিথি ছিলেন গোরারাই ওয়াহিদসিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু মিয়া চৌধুরী, ৮ নং ওর্য়াড ইউ পি সদস্য হাজী আহমদ উদ্দিন, গোরারাই  ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ,হাজী কাচা মিয়া,খয়রুল ইসলাম,মুজিবুর রহমান, গিয়াসউদ্দিন,বদরুল ইসলাম, কামরুল ইসলাম।

ফাইনাল খেলায় আর আর ফাইটার প্রথমে ব্যাট করে  নির্ধারিত ওভারে ১২৯ রান করে জবাবে জে এম বি ব্রাদার্স ১২২ করতে সক্ষম হয়, ফলে ৭ রানে জয়লাভ করে আর আর ফাইটার।সিরিজের সেরা ব্যাটসম্যান আব্দুল মুমিন,সেরা বোলার আতিকুর রহমান , ম্যান অবদ্যা ফাইনাল সুরঞ্জিত দাস, ম্যান অবদ্যা সিরিজ রায়হান আহমেদ। পরে উভয় দলের অধিনায়কের হাতে পুরুস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com