মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধনী খেলায় কৃষি সরিষা জুটিকে হারিয়ে কেকটাস জুটি বিজয়ী

December 25, 2020,

আব্দুর রব॥ বড়লেখা অফিসার্স ক্লাবের উদ্যোগে মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

২৪ ডিসেম্বর বৃহ¯পতিবার রাতে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন অফিসার্স ক্লাবের সভাপতি ইউএনও মোঃ শামীম আল ইমরান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, প্রাণিস¤পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, কৃষি কর্মকর্তা দেবল সরকার, পিআইও উবায়েদ উল্লাহ খান, ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, নসিব আলী, সিরাজ উদ্দিন, জাতীয় দলের ক্রিকেটার এবাদত হোসেন জীবান প্রমুখ।

উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে এ টুর্নামেন্টে ৩২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় সমবায় সমিতি কেকটাস জুটি ২-০ সেটে কৃষি সরিষা জুটিকে পরাজিত করে।

টুর্নামেন্ট পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু এবং শিক্ষক বদরুল হোসেন। খেলায় ধারাভাষ্য প্রদান করেন আমজাদ হোসেন পাপলু।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com