মৌলভীবাজার ছাত্রদলের ৪২ তম প্রতিষ্টা বার্ষিক পালিত

January 2, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
১ জানুয়ারী শুক্রবার এ উপলক্ষে, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের সাথে ভার্চুয়াল আলোচনা ও কেক কাটা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রেজিনা নাসের, জেলা বিএনপি সহ-সভাপতি বদরুল আলম, জেলা বিএনপি সহ-সাধারণ সম্পাদক অলিউর রহমান, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপি সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান ও সাংগঠনিক সম্পাদক, ইনামুল হক রিপন ও যুগ্ম সম্পাদক শাহান চৌধুরী,কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনি আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com