জোরপূর্বক নারী ভাড়াটিয়াকে বাসা থেকে বের করে দিলেন : অতপর

January 3, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের দক্ষিণ কলিমাবাদ এলাকায় এক নারী ভাড়াটিয়াকে বাসা থেকে বের করার অভিযোগ উঠেছে। পরে অসুস্থ ওই নারীকে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের মধ্যস্থতায় বাসায় থাকার ব্যবস্থা করে দেয়া হয়। শনিবার ২ জানুয়ারি সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে।
জানা গেছে বাসার মালিক নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি আইনজীবী পংকি মিয়ার বাসা ভাড়া থাকতেন। ৫ মাসের বকেয়া বাসা ভাড়া না থাকায় তিনি নারীকে জোর করে তার সন্তানসহ বেরে করে দেন। ভাড়াটিয়া মৃত নোমান মিয়ার স্ত্রী রহিমা বেগম তার ছেলে মুন্না মিয়াকে নিয়ে তিনি উক্ত বাসায় দির্ঘদিন ধরে ভাড়া থাকতেন।
রহিমা বেগম জানান, কিছু দিন ধরে তার শরীর অসুস্থ থাকার কারণে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার সন্ধ্যায় বাসায় ফিরে দেখি বাসার দরজায় তালা দেয়া। তখন বাসার মালিক পংকি মিয়ার কাছে চাবি চাইলে তিনি আমাদের মারধর করে বাসা থেকে তাড়িয়ে দেন। তারপর পাশের একটি দোকানে আমরা আশ্রয় নেই। রহিমা বেগমের ছেলে মুন্না জানান, আমার মা কয়েকদিন যাবৎ অসুস্থ থাকায় চিকিৎসায় অনেক ব্যয় হওয়ায় বাসা ভাড়া দিতে কিছুটা বিলম্ব হচ্ছিল।
পরে স্থানীয় কাউন্সিলর মোঃ নাহিদ হোসেনকে খবর দিলে তিনি বাড়িয়ালার সাথে কথা বলে সমঝোতার মাধ্যমে ভাড়াটিয়াদের ঘরে তুলে দেন।
বাড়িয়ালা এ্যাডভোকেট পংকি মিয়ার সাথে মুঠোফনে কথা হলে তিনি জানান, ৫ মাস ধরে বাসার ভাড়া দিচ্ছেলেন না বাড়াটিয়া তাদের কাছে ভাড়া চাইলে শুধু তারিখ করে তাই আমি ভাড়া আদায় করার জন্য বাসায় তালা দেই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com