সজলের হত্যাকারিদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের সজল দাশের হত্যাকারিদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসি। রোববার ৩ জানুয়ারি ভূজবল গ্রামে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঘটনার বিবরণে জানা জায়, ২৭ ডিসেম্বর বাড়ি ফেরার পথে সজলের ওপর হামলা চালায় গোপাল দাশ ও তার ৬ সহযোগী। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান সজল দাশ।
গ্রেফতারকৃতরা হলেন-গোপাল দাশ, পংকজ দাশ, গৌতম দাশ, তনজয় দাশ ও ঝুলন দাশ। তবে দুলাল দাশ এবং রস দাশকে এখনো গ্রেফতার করা সম্ভব হয় নি।
৩ জানুয়ারী রোববার এ সময় ইউপি সদস্য শামীম, ১২ নং গিয়াসনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সামসুল ইসলাম,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তানভীর আহমদ শিপু, নিহত সজলের বড় ভাই শান্ত দাশ, ভুজবল গ্রামের জাকির হোসেন,আবদুল মতিন( বাদশা) রমাকান্ত সূত্রদর,মোঃ বাচ্চু আহমদ, সামিম আহমেদ, টিটু আহমেদ, সম্মু দাশ,লিলু নাথ,জমসেদ আহমেদ, লেছু মিয়া,দুরুদ মিয়াসহ এলাকার সকল জনসাধারণ ও ১২ নং ইউনিয়নের ভিবিন্ন এলাকার মানুষ।
প্রতিবাদ সভায় বক্তারা, সজল দাশকে হত্যার নিন্দা জানান এবং খুনিদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবি জানান।



মন্তব্য করুন