জয়চন্ডি ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

January 5, 2021,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া সদর ও জয়চন্ডি ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু চাচা,জয়চন্ডি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব মাহবুব, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, জেলা যুবলীগের সদস্য আবু মোহাম্মদ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সদস্য আবু মোহাম্মদ, কুলাউড়া উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আব্দুস শহীদ, সদর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কলা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও ইউনিয়ন যুবলীগের সভাপতি লোবান আহমদসহ অনেকে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com