ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক সভাপতি-সম্পাদকদের সম্মাননা
January 5, 2021,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের উদ্দ্যেগে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে বেশ কয়েকজন সাবেক সভাপতি-সম্পাদককে সম্মাননা দেয়া হয়।
তারা হলেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নেছার আহমদ (এমপি), মসুদ আহমদ, মোঃ ফজলুর রহমান (পৌর মেয়র), আবু সুফিয়ান, আহবায়ক মবশি^র আহমদ এবং সাধারণ সম্পাদক আব্দুল মুহিত টুটু, আলহাজ¦ মিছবাহুর রহমান (জেলা পরিষদ চেয়ারম্যান), আব্দুল মালিক তরফদার সুয়েব (সাবেক ভিপি), রুহুল আমীন রুহেল, যুগ্ন আহবায়ক সৈয়দ রেজাউল করিম সুমন সহ আরও কয়েকজনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
উল্লেখ্য মৌলভীবাজার জেলা ছাত্রলীগের ইতিহাসে প্রতিষ্ঠা বার্ষিকিতে সাবেক সভাপতি-সম্পাদকে সম্মাননা স্বারক এই প্রথম দেয়া হয়।



মন্তব্য করুন