সৈয়দ আব্দুল কাহির সুহেল এর মৃত্যুতে এম.সাইফুর রহমান স্মৃতি পরিষদের শোক

January 7, 2021,

স্টাফ রিপোর্টার॥ এম.সাইফুর রহমান স্মৃতি পরিষদের সম্মানিত সদস্য মৌলভীবাজার শহরের সৈয়দ আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শহরের রুমেল কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী, বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ আব্দুল কাহির সুহেল বৃহস্পতিবার ৭ জানুয়ারি ২০২১ বিকেল ৩টার দিকে শহরের পশ্চিম ধরকাপনের নিজ বাড়িতে ইন্তেকাল হইয়াছেন (ইন্নালিল¬াহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রাত ৮ ঘটিকায় সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহে নামাজে যানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পাশ^বর্তী সৈয়দ শাহ্ মোস্তফা (র:) মাজার প্রাঙ্গন কবরস্থানে দাফন করা হয়। মৃতুকালে তিনি স্ত্রী ১পুত্র ও ১ কন্যা সন্তান সহ আত্মীয় স্বজন সহ গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এম.সাইফুর রহমান স্মৃতি পরিষদের পৃষ্ঠপোষক সাবেক এমপি এম নাসের রহমান, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ তৌফিক আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরীসহ স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ।
স্মৃতি পরিষদের পক্ষে শোক বার্তা প্রেরক মু.ইমাদ উদ দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.সাইফুর রহমান স্মৃতি পরিষদ,বাংলাদেশ। মহান রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। -আমিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com