২৮ পিছ ইযাবা ট্যাবলেটসহ গ্রেফতার
January 8, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভবিাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশ পরিচালনায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ৬ নং আশিদ্রোন ইউপিস্থ শিববাড়ি বাজারের জামিল ভেরাইটিজ স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে ২৮ পিছ ইযাবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
৭ জানুয়ারী বৃহস্পতিবার সঙ্গীয় অফিসার এসআই কাজী আরিফ আহমেদ, এএসআই মুকুন্দ দেববর্মা, কং/১০২২ আতাউর রহমান, কং/৮৩৮ মো. ইমরান হোসেন কং/৫৯০ শরীফুল ইসলাম সকলেই জেলা গোয়েন্দা শাখার মাদকদ্রব্য উদ্ধারের অভিযান চালায়।
আসামী হলো সৌরভ বর্মন (৩০) পিতাঃ খোকন বর্মন, মাতা- আরতি বর্মন, সাং- ডাক বাংলা পুকুর পাড়, থানা- শ্রীমঙ্গল, জেলা। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইতেছে। মৌলভীবাজারকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন