কুলাউড়া চারশ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ

January 8, 2021,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার াসদর, কর্মধা, টিলাগাঁও এবং রাউৎগাঁও ইউনিয়নের প্রায় চারশ পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়।
৭ জানুয়ারী বৃহস্পতিবার বিতরণ করেন মৌলভীবাজার হবিগঞ্জ আসনের সংসদ সদস্য এবং জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় এলাকার আওয়ামী নেত্রীবৃন্দরা। বিতরনের পর স্থানীয় এলাকার কিছু রাস্তার নির্মান কাজ পরিদর্শন করেন।
তিনি বলেন “মাননীয় প্রধানমন্ত্রীর সকল জেলার ওপরই সমান খেয়াল আছে এবং অন্যান্য এলাকার মত কুলাউড়া উপজেলাও সুবিধাবঞ্চিত থাকবেনা।” কুলাউড়ার উন্নয়ন কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com