সৈয়দ আব্দুল কাহির সুহেল আর নেই : বিভিন্ন মহলের শোক

January 8, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের সৈয়দ আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও শহরের রুমেল কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী, বিশিষ্ট শিক্ষানুরাগী সৈয়দ আব্দুল কাহির সুহেল আর নেই। বেশ কিছুদিন থেকে তিনি ডায়বেটিস, কিডনি ও হৃদরোগ সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার ৭ জানুয়ারি ২০২১ বিকেল ৩টার দিকে শহরের পশ্চিম ধরকাপনের নিজ বাড়িতে ইন্তেকাল হইয়াছেন (ইন্নালিল¬াহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। রাত ৮ ঘটিকায় সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহে নামাজে যানাজা অনুষ্ঠিত হয়। নামাজে যানাজায় পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন সহ শহরের সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন। পরে তাঁকে পাশ^বর্তী সৈয়দ শাহ্ মোস্তফা (র:) মাজার প্রাঙ্গন কবরস্থানে দাফন করা হয়। মৃতুকালে তিনি স্ত্রী ১পুত্র ও ১ কন্যা সন্তান সহ আত্মীয় স্বজন সহ গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, এম.সাইফুর রহমান স্মৃতি পরিষদের পৃষ্ঠপোষক ও জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার চেম্বারের সভাপতি কামাল হোসেন, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, সৈয়দ আব্দুল মালিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন।
এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি ও সমাজসেবক সৈয়দ তৌফিক আহমদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মু.ইমাদ উদ দীন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com