সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) এর উরুস উপলক্ষে মেলা বসবেনা

January 11, 2021,

স্টাফ রিপোর্টার॥ করোনা সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজার ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার (র:) এর ৬৮০তম ওরুস মোবারক উপলক্ষে দরগাহ প্রাঙ্গণে মেলা হচ্ছে না।
সৈয়দ শাহ মোস্তফা (র:) মাজার শরিফের মোতায়াল্লী সৈয়দ খলিল উল্লাহ ছালিক জুনেদে বিষয়টি নিশ্চিত করে জানান, এ বছর করোনার কারণে মেলা হচ্ছে না। ওরুস উপলক্ষে মিলাদ মাহফিল, গরু জবেহ, গিলাফ চড়ানো, জিগির আছকার ও শিরনী বিতরণ করা হবে।
উল্লেখ্য, হযরত শাহজালাল (রঃ) এর অন্যতম সঙ্গী হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) মৌলভীবাজার এলাকায় ইসলাম ধর্ম প্রচার করেছিলেন।
উরুস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারী বাদ আছর থেকে মিলাদ মহফিল ও গরু জবহের মাধ্যমে উরুসের আনুষ্ঠানিকতা শুরু হবে। ওই দিন বাদ এশাহ জিকির আছকারও হবে। পরদিন গিলাফ চড়ানো এবং বাদ জোহর মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ করা হবে। এরপর বাদ এশা আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে উরুস।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com