মৌলভীবাজার পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম হকের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

January 13, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সেলিম হক এর নির্বাচনী কার্যালয় উদ্বোধন।
মঙ্গলবার ১২ জানুয়ারি বিকেলে ৮নং ওয়ার্ডের পশ্চিম ধরকাপন এলাকায় নির্বাচনী কার্যালয় দোয়া ও মিলাদ মাহফফিল শেষে উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী উটপাখি মার্কার সৈয়দ সেলিম হক, জেলা পরিষদের সদস্য সৈয়দা জেরিন আক্তার, সৈয়দ আব্দুল আহাদ তোফায়েল, পাতাঁকুড়ির দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও সাবেক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, মৌলভীবাজার টুয়েনটি ফোর এর সম্পাদক মাহবুবুর রহমান রাহেল, সমাজসেবী লিয়াকত আহমদ, ওয়াহিদ আহমদ, বিশিষ্ট সমাজসেবী ও আওয়ামীলীগ নেতা সৈয়দ শাহেদ আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ।
উদ্বোধন শেষে সর্বস্তরের জনগণকে নিয়ে এলাকায় লিফলেট বিতরণ করেন।
উল্লেখ্য ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সেলিম হক সহ ২ জন প্রতিদন্ধিতা করছেন। এছাড়াও পৌর সভার মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলার ২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলার পদে ১০ জনসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদন্ধিতায় রয়েছেন।
মৌলভীবাজার পৌরসভায় মোট ৪৩ হাজার ৪ শত ৪৬ জন ভোটার। ভোট গ্রহন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com