কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের নিকট ব্যবসায়ী কল্যাণ সমিতির ৬ দফা দাবী

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থীদের নিকট কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে ৬ দফা দাবী জানানো হয়েছে।
১৬ জানুয়ারী শনিবার কুলাউড়া পৌরসভা নির্বাচনে অংশ গ্রহনকারী সকল মেয়র প্রার্থীদের প্রতি শুভ কামনা জানিয়ে যিনিই নির্বাচিত হবেন তাঁকে নিম্নক্ত দাবী সমুহ বাস্তবায়নের অনুরোধ করা হয়েছে। দাবী সমুহের মধ্যে রয়েছে ১.মার্কেট ও দোকান সমুহের সামনা থেকে যত্রতত্র সিএনজি ও অটোরিকশা অন্যএ সরিয়ে নেয়া।২.কুলাউড়া বাজারের ব্যবসায়ীক মন্দাভাব দুর করতে দ্রুত সাপ্তাহিক হাট বার চালু করা। ৩.যানজট সমস্যা সমাধান করে যানজট মুক্ত শহর গড়া।৪.দক্ষিণ বাজার ও উত্তর বাজার এই দুই কাঁচা বাজারে দ্বিতল ভবন ও ট্রয়লেট নির্মাণ সহ পয়ঃনিস্কাশন ব্যবস্থা নিশ্চিত করা।৫.রাত্রিকালিন নিরাপত্তা নিশ্চিত করতে পৌরসভার পক্ষ থেকে শহরে নিরাপত্তা ব্যবস্থা চালু করা।৬.প্রত্যন্ত অঞ্চলের মানুষ কে কুলাউড়া শহরমুখী করতে আকর্ষনীয় ও বিনোদন মুলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা।



মন্তব্য করুন