সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন করোনায় আক্রান্ত

January 16, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার ও হবিগঞ্জের সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন। কয়েকদিন থেকে ধরে শরীরে জ্বর, ঠান্ডা,কাশি থাকায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। শনিবার ১৫ জানুয়ারি করোনা নমুনা পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ আসে।
পরে মৌলভীবাজার সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি হলে শারিরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যায় সদর হাসপাতাল থেকে একটি এম্বুলেন্স যোগে সড়ক পথে বঙ্গবন্ধু মেডিকেল বিশ^বিদ্যালয়ে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বলে জানান তার ব্যাক্তিগত সহকারি মো: মকবুল হোসেন চৌধুরী রাশেদ।
সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপির ছোট ভাই সৈয়দ কবিরুল ইসলাম তিনি তার বোনের সুস্থতার জন্য দেশীবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com