সাবেক এমপি এম এম শাহীন করোনা আক্রান্ত

January 17, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের সাবেক এমপি, বিকল্পধারা কেন্দ্রীয় নেতা, ঠিকানা গ্রুপের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্রের বাঙ্গালী কমিউনিটির জনপ্রিয় সাপ্তাহিক ঠিকানা পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি এম এম শাহীন এর করোনা পজেটিভ ধরা পড়েছে।
তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন। এই তথ্যটি নিশ্চিত করেছেন ১৫ জানুয়ারী শুক্রবার তাঁর পরিবারের সদস্য ও সাপ্তাহিক ঠিকানার সংবাদকর্মীরা। এম এম শাহীন গেল জাতীয় সংসদ (নৌকা প্রতীকে) নির্বাচনে পরাজিত হওয়ার পর যুক্তরাষ্ট্রে চলে যান। করোনার কারনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাঁর অসুস্থতার খবরে দেশ ও প্রবাসে থাকা ভক্ত ও সর্মথকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে দোয়া চাইছেন। অপরদিকে যুক্তরাষ্ট্রে থাকা পরিবারের সদস্য, আত্মীয় ও স্বজনরা তাঁর সুস্থতার জন্য নিজ নির্বাচনী এলাকার জনগণসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com