মৌলভীবাজার কর আইনজীবী সমিতির সভাপতি ময়ূন-সম্পাদক বলু নির্বাচিত

January 18, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা (২০২১) অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের পুরাতন হাসপাতাল সড়কে জেলা কর অফিসে বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটি গঠন করা হয়। মৌলভীবাজার পৌর সভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ ফয়জুল করিম ময়ূনকে সভাপতি ও মৌলভীবাজার জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নীলিমেষ ঘোষ বলু সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট ছয়েফ উদ্দিন বেগকে কোষাধক্ষ করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ২০২১ গঠন করা হয়।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মকবুল হোসেন বিগত বছরের (২০২০) আয় ব্যয় ও বার্ষিক প্রতিবেদন পেশ করেন। সভায় বক্তব্য রাখেন মঞ্জুলাল দেবনাথ, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট মঈনুর রহমান মগনু, অ্যাডভোকেট আব্দুল খালিক (এপিপি,) অ্যাডভোকেট বদরুল হোসেন চৌধুরী (মুকুল), অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাশ, অ্যাডভোকেট আবু বকর, অ্যাডভোকেট ভূষনজিৎ চৌধুরী,অ্যাডভোকেট মির্জা ছয়েফ উদ্দিন বেগ, বদরুল হোসেন, আবু রেজা সিদ্দিকী ইমন, রায়হান আনছারী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com