দুই গাড়ি চোর আটক প্রাইভেটকার উদ্ধার
January 19, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশ পরিচালনায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মৌলভীবাজার শহরে অভিযান চালিয়ে দুই গাড়ি চোরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
সোমবার ১৮ জানুয়ারি সৈয়দ শাহ মোস্তফা কলেজ লিংক রোড, শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, কাওছার আহমেদ (২৮), পিতা- মো. আব্দুর রহমান, সাং- পূর্ব সৈয়ারপুর, ২। রাব্বি মিয়া (২০), পিতা- আব্দুল আজিজ, সাং- পশ্চিম সৈয়ারপুর, উভয় থানা ও জেলা।
মৌলভীবাজারদ্বয়ের থেকে চোরাই ঈঅজওঘঅ প্রাইভেটকার। যার বাজার মূল্য অনুমান ৫লক্ষ ৫০ হাজার টাকা।



মন্তব্য করুন