চা-বাগানে নারী চা শ্রমিক নিয়ে উঠান বৈঠক

January 19, 2021,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে চা- বাগানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১৯ জানুয়ারী মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াস নগর ইউনিয়নের প্রেমনগর চা বাগানের ম্যানেজার কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী আফিসার শরিফুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব।

সদর তথ্য সেবা কর্মকর্তা সিফাত-ই মন্জুর এর পরিচালনায় বক্তব্য রাখেন গিয়াসনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামছুল ইসলাম, ইউপি সদস্য গুরুপদ দে প্রমুখ। উঠান বৈঠকের মূল বিষয় ছিল আত্ব কর্মসংস্থান নারী ক্ষমতায়ন, গণমাধ্যমে ভুমিকা, ডিজিটাল বাংলাদেশ মাধ্যমে গ্রামীণ মহিলাদের স্বাবলম্বী হওয়া সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।

উঠান বৈঠকে সদর উপজেলার প্রেম নগর চা-বাগান,মৌলভী চা-বাগানের দুইশতাধিক নারী চা-শ্রমিক অংশ গ্রহন করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com