৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ সেলিম হক গরীব, দুঃখী জনগনের নিবেদিত প্রাণ

January 20, 2021,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের জনগুরুত্বপূর্ণ এলাকা গৌবিন্দ্রশ্রী, ধরকাপন, পশ্চিম ধরকাপন, দর্জিমহলসহ বিভিন্ন এলাকা নিয়ে গঠিত ৮নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তোলতে চান। এ লক্ষ্যে “উঠ পাখি” মার্কায় পৌর কাউন্সিলর পদপ্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহণ করে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন সমাজসেবক সৈয়দ সেলিম হক।
এলাকার উন্নয়ন এবং পরিবর্তনের অঙ্গিকার নিয়ে কাজ করার দৃপ্ত প্রত্যয়ী তিনি। সুখে দুঃখে এলাকার সকল মানুষের পাশে থাকবেন এবং আলোকিত, আধুনিক বাস্তব সম্মত ৮ নং ওয়ার্ড গড়তে কাজ করবেন এই প্রত্যয় ব্যক্ত করে বলেন- সমাজের উপকারে লাগতে পারলে নিজেকে ধন্য মনে করি। নির্বাচনে জয়ী হলে স্থানীয় মুরব্বি, যুবক ও তরুনদের নিয়ে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলা হবে। ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, রাস্থাঘাট, মসজিদ উন্নয়ন, মান্ডপ উন্নয়ন, মাদক মুক্ত, শিক্ষা, বস্তিবাসীর জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ, চিকিৎসা, লাইটিং, খেলাধুলা, বয়স্ক ভাতা, বিধবা, প্রতিবন্ধীভাতা, মশা নিধনসহ নানা কল্যান মুখী কাজের উদ্যোগ গ্রহণ ও প্রযুক্তি নির্ভর, সিসি ক্যামেরা স্থাপন, শিক্ষা-সাংস্কৃতি, বার্ষিক পরীক্ষায় উর্ত্তিনদের শিক্ষা বৃত্তি চালু করা হবে।
সর্বশেষ তিনি ওয়ার্ড বাসীদের সালাম, আদাব, নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে জনগণের সেবা করার জন্য সকলকে “উঠ পাখি” মার্কায় আগামী ৩০ জানুয়ারী ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com