ভিডিও কনফরেন্সে মৌলভীবাজারে ৫শত ৪২টি ঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

January 23, 2021,

স্টাফ রিপোর্টার॥ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মৌলভীবাজারে ভূমি ও গৃহহীন ৫শত ৪২টি পরিবারের জন্য ঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠান।
শনিবার ২৩ জানুয়ারি সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজার জেলার সকল উপজেলায় আশ্রয়হীন প্রকল্প-২ এর অধীনে ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবা উর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
এই প্রকল্পের আওতায় ১ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে প্রতিটি বাড়ি নির্মাণ করা হয়েছে। ৪৩৫ বর্গফুটের প্রতিটি ঘরে দুটি বেড রুম, টয়লেট, রান্নাঘর ও একটি বারান্দা রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com