মৌলভীবাজার ছাত্রদলের আনন্দ মিছিল
January 23, 2021,

স্টাফ রিপোর্টার॥ সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মৌলভীবাজার সদর উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে আনন্দ মিছিল করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের ভ্যালি টাওয়ার সামনে থেকে শুরু করে চৌমুহনা প্রদক্ষিণ করে জুলিয়া শপিং সিটির সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে মৌলভীবাজারি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ জাবেদ আলী নাঈমুর,সদস্য সচিব কামরুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু, কলেজ ছাত্রদলের সদস্য সচিব লুৎফুর রহমান সৈকত প্রমুখ।



মন্তব্য করুন