একাটুনা ইউনিয়ন পরিষদের আয়োজনে পিঠা উৎসব
January 23, 2021,

পলি রানী দেবনাথ॥ মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ২৩ জানুয়ারি শনিবার পিঠা উৎসব বিশাল পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ানএর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
মোঃ শাহাদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম।



মন্তব্য করুন