সুস্থ হয়ে উঠেছেন এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন

স্টাফ রিপোর্টার॥ কোভিড-১৯ করোনা ভাইরাস থেকে মুক্ত হলেন সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী রাশেদ চৌধুরী জানান শনিবার ২৩ জানুয়ারি তার নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। রাশেদ চৌধুরী আরও জানান, জোহরা আলাউদ্দিন বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রয়েছেন। তবে দু’একদিনের মধ্যে বাসায় ফিরবেন।
গত ১৬ জানুয়ারি অ্যান্টিজেন টেস্টে সাংসদ জোহরা আলাউদ্দিনের করোনা পজিটিভ আসে। শনাক্তের দিন উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, সৈয়দা জোহরা আলাউদ্দিন সংরক্ষিত নারী আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) সংসদ সদস্য। তিনি মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার মৌলভীবাজারের সাবেক চেয়ারম্যান।
তিনি কুলাউড়ার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন চৌধুরীর স্ত্রী। তিনি মৌলভীবাজার পৌর শহরের কাজিরগাঁও এলাকার বাসিন্দা। তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার বালিকান্দি গ্রামে।



মন্তব্য করুন