মৌলভীবাজারের গুজারাই গ্রামে গন ধর্ষণের ঘটনায় এনিয়ে ২জন আটক

January 24, 2021,

স্টাফ রিপোর্টার॥  মৌলভীবাজার সদর উপজেলার গুজারাই গ্রামের মছব্বির মিয়ার বস্তিতে মধ্যরাতে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ৩ মাসের অন্ত:সত্তা এক গৃহবধুকে ৪ জন মিলে গণধর্ষনের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার ২৩ জানুয়ারি তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, অজুদ মিয়া (৩৫) পিতা মৃত মোস্তফা মিয়া গ্রাম গুজারাই, খোকন মিয়া, (২৬) পিতা মৃত ছালেক মিয়া গ্রাম গুজারাই মৌলভীবাজার সদর। উল্লেখ্য, ১৬ জানুয়ারি শনিবার মৌলভীবাজার সদর উপজেলার গুজারাই গ্রামের মছব্বির মিয়ার বস্তিতে মধ্যরাতে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ৩ মাসের অন্ত:সত্তা এক গৃহবধুকে ৪ জন মিলে গণধর্ষন করে। এসময় তার স্বামী সিএনজি চালক জুবেদ মিয়া ঘরে ছিলেননা। অন্ত:স্বত্বা গৃহবধূ বলেন, রাত ১ টার দিকে প্রথমে ঘরে এসে ডাকাডাকি করে, দরজা খুলে না দেয়াতে চলে যায়। পরে রাত ৩ ঘটিকার সময় দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে পালাক্রমে তাকে ধর্ষণ করে। তিনি তিন মাসের অন্ত:স্বত্তা ছিলেন বলেও জানান। তিনি দোষিদের প্রকৃত শাস্তির দাবী জানান।

ধর্ষিতার স্বামী বলেন, তিনি সিএনজি চালান। তার দুই সংসার রয়েছে। এটি তার দ্বিতীয় সংসার। ঘটনার দিনে রাতে তিনি কলোনীর বাসায় না ফিরে নিজ বাড়িতে ছিলেন। রাত ৪ টার দিকে ফোন পেয়ে বাসায় এসে লোকের কাছ থেকে ও তার স্ত্রীর কাছ থেকে এসব শুনেছে। সে ও তার স্ত্রীর সাথে পাশবিক নির্যাতন কারীদের বিচার দাবী করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি মোঃ ইয়াছিনুল হক বলেন,মডেল থানায় ধর্ষন মামলা হলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করলে গ্রেফতারকৃত আসামি তাহার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করে আদালতে স্বীকারোক্তি প্রদান করে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com