অ্যাডভোকেট মো: আব্দুল মতিন চৌধুরীর পিএইচডি ডিগ্রি অর্জন

স্টাফ রিপোর্টার॥ অ্যাডভোকেট মো: আব্দুল মতিন চৌধুরী সম্প্রতি AMERICAN INDEPENDENT UNIVERSITY, CALIFORNIA, U.S.A হতে আইন বিষয়ে Ph.D ডিগ্রি অর্জন করেছেন। তার এই গবেষণার বিষয়ের শিরোনাম ছিল A Studz On Food Safety and Consumer Protection Rights in Bangladesh: A Legal Perspective. এ গবেষণায় তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন Professor Dr. Jerry E.carlson& Professor Dr. Moh.SalimBhuyan. তিনি দীর্ঘদিন যাবৎ জজ কোর্ট সিলেট ও মৌলভীবাজারে আইন পেশায় নিয়োজিত আছেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সমাজ উন্নয়নে অবদান রাখছেন। তিনি সাবেক সফল অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ বাংলাদেশের, সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ্যাডভোকেট মো: আব্দুল মতিন চৌধুরী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মেদিনীমহল নিদনপুর সাকিনের বড়বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মরহুম মো: রইছ উদ্দিন চৌধুরী ও মরহুমা আঙ্গুরুন্নেছা চৌধুরীর জেষ্ঠ্য পুত্র।



মন্তব্য করুন